১৬ জুন ২০১০ - ১৯:৩০

আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনী বন্দী তদারকি সংস্থা ইসরাইলী কারাগারে আটক ফিলিস্তিনী বন্দীরা তাদের অধিকার আদায়ের দাবীতে অনশন শুরু করছে বলে জানিয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থার রিপোর্ট: ফিলিস্তিনী বন্দী তদারকি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে যে, আজ (বুধবার, ৭ই এপ্রিল) হতে ইসরাইলী সর্বমোট ১৩টি কারগারে আটক ৮ হাজার পুরুষ ও মহিলা বন্দী অনশন শুরু করেছে।এ বিবৃতিতে বলা হয়েছে: ইসরাইলের কারাগার বিষয়ক কর্মকর্তারা অধিকাংশ কারাগারের কারাবন্দী প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে এবং প্রতিনিধিরা বন্দীদের দাবী কর্মকর্তাদের উদ্দেশ্যে ঘোষণা করেছে। কিন্তু তারা তাদের অভিযোগ ও দাবীর প্রতি কোনরূপ ভ্রুক্ষেপ করেনি।এ প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় যে, বিগত চার বছর যাবত ফিলিস্তিনী বন্দীরা অদৃশ্য কারণে তাদের প্রাপ্য অধিকার হতে বঞ্চিত রয়েছে। এমনভাবে যে, ১৯৪৮ সালে বাখতারী উপকূল, কুদস এবং অধিকৃত অঞ্চল হতে বন্দী হওয়া শত শত বন্দীদের পরিবারের সাথে তাদের সাক্ষাতে বাধা প্রদান করছে।এ সংস্থার প্রধান রাফাত হামদুনাহ এক সংবাদ সাক্ষাতকারে বলেছেন: ফিলিস্তিনী বন্দীরা তাদের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম পদক্ষেপ হিসেবে অনশনকে বেছে নিয়েছে। এ কারণে তাদের এ পদক্ষেপ সাফল্য মণ্ডিত করতে সংবাদ মাধ্যম ও মানবাধিকার বিষয়ক সংস্থাসমূহের সহযোগিতা অতীব জরুরী।